Online Job Application A-Z: অনলাইনে চাকরির আবেদনের সঠিক নিয়ম ও প্রস্তুতি (পর্ব-১)

Online Job Application A-Z: অনলাইনে চাকরির আবেদনের সঠিক নিয়ম ও প্রস্তুতি (পর্ব-১)

Online Job Application A-Z: অনলাইনে চাকরির আবেদনের সঠিক নিয়ম ও প্রস্তুতি (পর্ব-১)


আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা Online Job Application  সম্পর্কে ভালো ধারণা নেই তাদের জন্য মূলত আজকের পোস্ট। Online Job Application এর জন্য একটি সঠিক গাইডলাইন পেতে অবশ্যই আজকের পোস্ট টি খুব ভালো ভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের পোস্ট টি শুরু করি। এবং নিয়মিত ক্যারিয়ার বিষয়ক আর্টিকেল পেতে নিয়মিত চোখ রাখুন careerdeskbd  ওয়েবসাইট এ।

বর্তমান ডিজিটাল যুগে চাকরির আবেদন করার প্রক্রিয়া পুরোপুরি বদলে গেছে। একসময় ডাকযোগে বা সরাসরি অফিসে গিয়ে সিভি (CV) জমা দেওয়ার যে চল ছিল, তা আজ অনেকটাই অতীত। এখন Online Job Application বা অনলাইনে চাকরির আবেদন করাটাই হলো স্ট্যান্ডার্ড নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই অনলাইনে সঠিক নিয়মে চাকরির আবেদন করতে জানি? নাকি শুধুমাত্র একটি CV তৈরি করে যত্রতত্র 'Apply' বাটনে ক্লিক করেই ভাবছি কাজ শেষ?

আপনাদের এই বিভ্রান্তি দূর করতে এবং একটি সফল ক্যারিয়ার গড়তে CareerDeskBD নিয়ে এসেছে Online Job Application এর উপর ৩০-৪০ পর্বের একটি মেগা সিরিজ! এটি সেই সিরিজের প্রথম পর্ব। এই সিরিজে আমরা ধাপে ধাপে শিখব কীভাবে একটি প্রফেশনাল অনলাইন প্রোফাইল তৈরি করতে হয়, কীভাবে সঠিক জব খুঁজতে হয় এবং কীভাবে আবেদন করলে ইন্টার ভিউয়ের ডাক পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। চলুন, শুরু করি আজকের প্রথম ধাপ— "বেসিক প্রস্তুতি"।

অনলাইনে চাকরির আবেদনের আগে মাইন্ডসেট ও ক্যারিয়ার প্ল্যানিং

যেকোনো যুদ্ধে নামার আগে যেমন রণকৌশল দরকার, তেমনি চাকরির এই বৃহৎ বাজারে নামার আগে দরকার সঠিক ক্যারিয়ার প্ল্যানিং। আপনি কোন সেক্টরে কাজ করতে চান, আপনার স্ট্রেন্থ (Strength) কী, এগুলো আগে নিজেকে প্রশ্ন করুন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা সদ্য গ্রাজুয়েশন পাশ করে থাকেন, তবে এখনই আপনার সঠিক লক্ষ্য নির্ধারণ করা উচিত। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের Career Planning Guide for Students আর্টিকেলটি পড়ে নিতে পারেন। সঠিক planing আপনার অনলাইন জব বা চাকরির সার্চ বা অনুসংদ্ধান কে আরো অনেক বেশি ফোকাসড করবে।

টেকনিক্যাল স্কিলস: যেগুলোর কোনো বিকল্প নেই

যেহেতু আমরা Online Job Application নিয়ে কথা বলছি, তাই বেসিক কম্পিউটার নলেজ বা গ্যান ছাড়া এই ময়দানে টিকে থাকা প্রায় অসম্ভব। ইমেইল পাঠানো, পিডিএফ (PDF) ফরম্যাটে সিভি সেভ করা, গুগল ড্রাইভের ব্যবহার, এবং বিভিন্ন জব পোর্টাল ব্রাউজ করার স্কিল বা দক্ষতা থাকা একান্ত জরুরি। আপনি যদি মনে করেন আপনার কম্পিউটারের বেসিক জ্ঞানে কিছুটা কমতি আছে, তাহলে চিন্তার কিছু নেই। দ্রুত নিজেকে আপডেট করে নিতে আমাদের Essential Computer Skills গাইডলাইনটি এখনই দেখে নিন এখনি।

কমিউনিকেশন ও ইংলিশ স্কিল: আপনার ফার্স্ট ইম্প্রেশন

অনলাইনে যখন আপনি কোনো আবেদন করেন, তখন আপনার সিভি, কভার লেটার (Cover Letter) বা ইমেইলের বডি টেক্সটই আপনার হয়ে কথা বলে। আর কর্পোরেট দুনিয়ায় এই যোগাযোগের প্রধান মাধ্যম হলো ইংরেজি। দুর্বল ইংরেজির কারণে অনেক ভালো প্রার্থীর সিভিও রিজেক্ট হয়ে যায়। তাই চাকরির বাজারে নিজেকে টিকিয়ে রাখতে আজ থেকেই ইংরেজির চর্চা শুরু করুন। কিভাবে শুরু করবেন? আমাদের English Skills for Job Seekers পোস্টটি আপনাকে সঠিক দিকনির্দেশনা দেবে আশা করি।

বিভিন্ন সেক্টরের জন্য আলাদা প্রস্তুতি

সব চাকরির ন্যাচার একরকম হয় না। তাই সব জায়গায় একই সিভি পাঠানো বা একই নিয়মে আবেদন করাটা অনেক টা বোকামি। নিচে বাংলাদেশের প্রধান তিনটি জব সেক্টরের অনলাইন প্রস্তুতির প্রাথমিক ধারণা দেওয়া হলো:

  • ১. সরকারি চাকরি ও বিসিএস (Govt Job & BCS): সরকারি চাকরিতে বর্তমানে অনলাইনে টেলিটক (Teletalk) এর মাধ্যমে বা নির্দিষ্ট ওয়েবসাইটের ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হয়। এখানে ছবি ও সিগনেচারের সাইজ ঠিক রাখাটা খুব জরুরি। যারা সরকারি চাকরি বা বিসিএস এর স্বপ্ন দেখছেন, তারা আমাদের Government Job Preparation Guide এবং BCS Preparation Guide for Beginners আর্টিকেল দুটি পড়ে আসতে পারেন।
  • ২. ব্যাংক জব (Bank Job): বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বেসরকারি ব্যাংকগুলোতেও এখন নিজস্ব রিক্রুটমেন্ট পোর্টাল বা ই-রিক্রুটমেন্ট সিস্টেম (E-recruitment System) রয়েছে। সেখানে প্রোফাইল তৈরি করে তারপর আবেদন করতে হয়। ব্যাংক জবের প্রস্তুতি সম্পর্কে আরও জানতে পড়ুন আমাদের Bank Job Preparation Guide
  • ৩. প্রাইভেট বা কর্পোরেট জব (Private Job): প্রাইভেট জবের ক্ষেত্রে Bdjobs, LinkedIn এবং কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের ক্যারিয়ার পেজ হলো আবেদনের মূল জায়গা। এখানে আপনার প্রোফাইল হতে হয় অনেক বেশি ডায়নামিক ও স্কিল-ফোকাসড। বিস্তারিত জানতে আমাদের Private Job Preparation Guide এর সাহায্য নিতে পারেন।

সফলদের মতো অভ্যাস গড়ে তুলুন

চাকরি খোঁজাটাও কিন্তু একটা ফুল-টাইম জবের মতো! প্রতিদিন নির্দিষ্ট সময় অনলাইনে জব পোর্টালে কাটানো, নতুন স্কিল শেখা এবং নেটওয়ার্কিং করার কোনো বিকল্প নেই। একজন সফল ক্যান্ডিডেট হতে হলে কিছু পজিটিভ অভ্যাস গড়ে তোলা খুব জরুরি। এই বিষয়ে নিজেকে অনুপ্রাণিত করতে 10 Essential Habits of Highly Successful Job Seekers আর্টিকেলটি মিস করবেন না।

আগামী পর্বে কী থাকছে?

এটি ছিল আমাদের মেগা সিরিজের একটি ইন্ট্রোডাকশন বা পরিচিতি পর্ব। Online Job Application সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব "কীভাবে অনলাইনে আবেদনের জন্য একটি পারফেক্ট ও ATS-Friendly CV তৈরি করবেন"। সেই পর্যন্ত CareerDeskBD এর সাথেই থাকুন এবং নিজেকে প্রস্তুত করতে থাকুন। আপনার সুন্দর উজ্জ্বল ক্যারিয়ারের জন্য CareerDeskBD আছে আপনাদের পাশে সবসময় তাই যদি কোন কিছু বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট করুন CareerDeskBD আপনার প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত। 


Frequently Asked Questions (FAQs)

১. অনলাইনে চাকরির আবেদন করতে কি কোনো টাকা লাগে?

উত্তর: প্রাইভেট বা কর্পোরেট চাকরিতে ইমেইল, লিংকডইন বা জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে সাধারণত কোনো টাকা লাগে না। তবে সরকারি চাকরি ও ব্যাংক জবের ক্ষেত্রে টেলিটক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট ফি জমা দিতে হয়।

২. আমি কি মোবাইল ফোন দিয়ে চাকরির আবেদন করতে পারব?

উত্তর: হ্যাঁ, আজকাল স্মার্টফোন দিয়েও সহজেই আবেদন করা যায়। তবে সিভি তৈরি, ছবি রিসাইজ করা বা ইমেইলে এটাচমেন্ট দেওয়ার মতো কাজগুলো ল্যাপটপ বা কম্পিউটারে করা বেশি সুবিধাজনক ও ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।

৩. সব চাকরিতে কি একই CV দিয়ে আবেদন করা ঠিক?

উত্তর: একেবারেই না! একেকটি চাকরির রিকোয়ারমেন্ট একেকরকম হয়। তাই জব ডেসক্রিপশন (Job Description) ভালোভাবে পড়ে সেই অনুযায়ী আপনার সিভি কাস্টমাইজ করে তারপর অনলাইনে আবেদন করা উচিত।

৪. অনলাইনে আবেদন করার পর ইন্টারভিউয়ের ডাক পেতে কতদিন সময় লাগে?

উত্তর: এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আবেদনের শেষ তারিখ পার হওয়ার পর কোম্পানিগুলো শর্টলিস্ট করতে সাধারণত ২ সপ্তাহ থেকে ১ মাস সময় নেয়। তবে কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি সময় লাগতে পারে।

৫. আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই (Fresher), আমি কি অনলাইনে আবেদন করে কাজ পাব?

উত্তর: অবশ্যই পাবেন! ফ্রেশারদের জন্য প্রচুর Entry Level Job সার্কুলার অনলাইনে দেওয়া হয়। এক্ষেত্রে আপনার সিভিতে এক্সপেরিয়েন্সের বদলে এডুকেশনাল প্রজেক্ট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং স্কিলগুলোকে হাইলাইট করতে হবে।

CareerDeskBD.com - আপনার ক্যারিয়ারের বিশ্বস্ত সঙ্গী!

Post a Comment

0 Comments